শান্তিনিকেতন ডিজিটাল পাঠশালায় আপনাকে স্বাগতম। বোলপুর-শ্রীনিকেতনে অবস্থিত আমাদের প্রতিষ্ঠানটি আধুনিক, ব্যবহারিক ও কর্মমুখী কম্পিউটার শিক্ষার একটি বিশ্বস্ত কেন্দ্র। আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের এমন দক্ষতা প্রদান করা যা বাস্তব জীবনে এবং কর্মক্ষেত্রে কাজে লাগে।
আমাদের স্লোগান:
"শিখুন সেটা, কাজে লাগে সেটা"
শান্তিনিকেতন ডিজিটাল পাঠশালা ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে যাত্রা শুরু করে। শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের জন্য মানসম্মত, আধুনিক ও ব্যবহারিক কম্পিউটার শিক্ষা নিশ্চিত করা। ঐদিন সকাল দশটার সময় আমাদের কম্পিউটার সেন্টার চালু হয়েছিল এবং অনেক স্টুডেন্ট এসেছিল এবং আমাদের সেই উদ্বোধনী অনুষ্ঠান খুব স্মরণীয়।।
আমাদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র বীরভূম জেলার বোলপুর-শ্রীনিকেতনে, কিষাণ মান্ডির নিকটবর্তী রামকৃষ্ণ পল্লীতে অবস্থিত।
বোলপুর ও আশেপাশের এলাকার শিক্ষার্থীরা সহজেই আমাদের কেন্দ্রে এসে যোগাযোগ করতে পারেন।
আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের হাতে-কলমে কম্পিউটার শিক্ষা প্রদান করা, যাতে তারা ভবিষ্যতে কর্মমুখী ও আত্মনির্ভরশীল হতে পারে।
আমরা শুধু তাত্ত্বিক শিক্ষা নয়, বাস্তব কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলার উপর গুরুত্ব দিই।
আমরা শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনের উপর গুরুত্ব দিই। প্রতিটি কোর্সে পর্যাপ্ত প্র্যাকটিক্যাল ক্লাস, অ্যাসাইনমেন্ট এবং মূল্যায়নের ব্যবস্থা রয়েছে।
আমরা শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে তিন ধরনের ক্লাস ব্যবস্থা চালু করেছি।
আপনার বাড়ি যদি বোলপুর অথবা এর কাছাকাছি হয় তাহলে আপনি অফলাইন ক্লাস জয়েন করতে পারেন এখানে আপনি পাচ্ছেন একদম হাতে ধরে শেখার সুযোগ যেখানে আমাদের টপ মেন্টার আপনাকে খুব সুন্দর ভাবে গাইড করবে।
আপনার বাড়ি হয়তো অনেক দূরে আপনি আমাদের কম্পিউটার সেন্টার আসতে পারবেন না । তখন আপনার জন্য সবথেকে ভালো উপায় হবে সম্পূর্ণ অনলাইন ক্লাস যেখানে আপনি অনলাইনে সমস্ত কিছু শিখবেন এবং তার রেকর্ডিং আপনি সারা জীবন দেখতে পাবেন।
আপনি হয়তো কোনো কাজের সাথে যুক্ত আছেন প্রত্যেকদিন আমাদের কম্পিউটার সেন্টার আসতে পারবেন না। কিন্তু হয়তো মাসে একদিন বা দুদিন আপনি আসতে পারবেন সেই ক্ষেত্রে আপনার জন্য হাইব্রিড ক্লাস সবথেকে ভালো হবে।। আপনি অনলাইনে ক্লাস করে নেবেন কিন্তু প্র্যাকটিসের জন্য আপনি আমাদের সেন্টারে আসবেন। এবং এখানে আমাদের টপমেন্টের আপনাকে হাতে ধরে শেখাবে।
প্রযুক্তিনির্ভর ও দক্ষ সমাজ গঠনে ভূমিকা রাখা এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী করে তোলা। শুধুমাত্র থিওরি শিখিয়ে স্টুডেন্টকে ছেড়ে দিলে হবে না স্টুডেন্ট যেন সেই জ্ঞান বাস্তব জগতে প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা করতে হবে আমরা চেষ্টা করি সবাইকে কর্ম মুখী করে তোলার।
স্বল্প খরচে মানসম্মত ও কর্মমুখী কম্পিউটার শিক্ষা প্রদান করে শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করে তোলা। সেই জন্য আমরা একটি ফ্রি ক্লাস রেখেছি এবং তার সাথে কোর্স ফি অনেক কম।
ভর্তি প্রক্রিয়া অত্যন্ত সহজ। আপনি যদি আমাদের কম্পিউটার সেন্টার আছেন তাহলে আপনি অফলাইনে ফরম ফিলাপ করে ভর্তি হতে পারেন কিন্তু অনলাইনে আপনি আমাদের অফিসিয়াল নাম্বারে (+916294628574) ফোন করুন আমাদের টিম আপনার সমস্ত প্রক্রিয়া করে দেবে
রামকৃষ্ণ পল্লী, কিষাণ মান্ডির নিকটবর্তী, বোলপুর-শ্রীনিকেতন, বীরভূম, পশ্চিমবঙ্গ 731236
info@shantiniketandigitalpathshala.in
আমাদের প্রতিষ্ঠান বোলপুর-শ্রীনিকেতনের কিষাণ মান্ডির নিকটবর্তী রামকৃষ্ণ পল্লীতে অবস্থিত।
কোর্সভেদে ফি আলাদা। আমাদের একটি ফ্রি কোর্স রয়েছে এবং তার সাথে আরো অনেক কোর্স রয়েছে যেগুলি মাসিক ফি আলাদা আলাদা যেমন আপনি ৩০০ টাকা প্রতি মাসে করছে জয়েন হতে পারেন এবং তাছাড়া আরও অনেক এক্সপেন্সিভ কোর্স রয়েছে যেগুলি আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে।
হ্যাঁ, অনলাইনে ক্লাস করা যায় আমাদের মেন্টর আপনাকে সম্পূর্ণ অনলাইনে গাইড করবে এবং আপনি বাড়িতে বসে মোবাইল অথবা ল্যাপটপ এর সাহায্যে ক্লাস করতে পারবেন এবং একটি ভ্যালিড সার্টিফিকেট এবং জ্ঞান পাবেন।
হ্যাঁ, কোর্স সফলভাবে সম্পন্ন করার পর সার্টিফিকেট প্রদান করা হয়। যে সার্টিফিকেট সর্বভারতীয় সমস্ত পরীক্ষা এবং জায়গাতে মান্যতা দেওয়া হয়।
অবশ্যই। আমাদের কোর্সগুলো নতুন শিক্ষার্থীদের জন্যও উপযোগী। আপনি যদি কম্পিউটারের কিছু না জানেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম কম্পিউটার চালু করা থেকে শুরু করে ছবি আঁকা এবং টাইপ করা মধ্য দিয়ে এডভান্স সবকিছু আমাদের এখানে করানো হয় তাই আপনি ঘাবড়াবেন না আমরা আপনাকে সাহায্য করবো।